
কলমেঃ সানজিদা রসুল
ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক
সকল মুসলিমের ঘরে
খুশীর বার্তা বয়ে আসুক গরীব দুঃখীর তরে
নতুন জামা গায়ে
ফিরনি পায়েস মুখে
আতর সুগন্ধি মেখে
ঈদগাহে যাবে সকলে মিলে
মধ্যবিত্ত পিতা
পুরান পিরান গায়ে
আনন্দের নয়নে চাহে
নতুন জামা গায়ে
সন্তানের পানে
মধ্যবিত্ত মাতা
ছেঁড়া শাড়ির আঁচল তুলে
হাসিমুখে তাকে
মেয়ের গায়ে নয়া জামা ঈদের সাজে
মুগ্ধমনে মধ্যবিত্ত পরিবার
খোদার শুকরিয়া মানে
বড়লোকের ঈদ আনন্দ
গাড়ি চড়ে শপিংমলে
বসুন্ধরা সিটি আর
যমুনা ফিউচার পার্কে
কেনাকাটায় ক্লান্ত হলে
দামি পানীয় খাওয়ার ছলে
বসে নামী দামী রেস্টুরেন্টে
রাতভর গাড়ি চড়ে
কেনাকাটার নামে
সামনে এলে ফকির মিসকিন
তাড়িয়ে দিচ্ছে অনাদরে
মধ্যবিত্তের ঈদ আনন্দ
ঈদগাহে কোলাকুলির মাঝে।