
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
পবিত্র ঈদুল ফিতরের দিনে হাসপাতালে আগত রুগী ও অন্তঃবিভাগে ভর্তি রোগীদের খোঁজখবর নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন। তিনি প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন ও চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। ছুটির দিনে যে সব চিকিৎসক, স্বাস্থ্য কর্মীরা চিকিৎসা সেবা প্রদান করছেন তাদের কে বিশেষ ভাবে ধন্যবাদ প্রদান করেন।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য বিশেষ উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়, যাতে ঈদের আনন্দে রোগীরাও অংশ নিতে পারেন।