সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
উন্মনা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন কবিতাঃ বৃদ্ধ আশ্রম ! সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টার শোক প্রকাশ নানার বাড়ি যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না শিশু সুফিয়া বেগম এর সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা, যুগ্ম সচিব সাগরিকা নাসরিন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত

জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৩২ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। ২১ মার্চ শনিবার সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে উপজেলার সকল ইদগাহ ও মসজিদ প্রাঙ্গনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে। বিশেষ করে ইরান ও ফিলিস্তিনসহ বিশ্বের যতো প্রান্তে ইহুদি নাচারা কর্তৃক নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের জন্য মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজ শেষে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অন্যের সাথে কুশল বিনিময় করেছেন। এ যেন সম্প্রীতির সামাজিক বন্ধন আরো অটুট হয়েছে।
এদিকে-সকাল ৮ টায় উপজেলা মডেল মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। জামাতের পূর্বে উপজেলা বাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন। এতে সকল শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন। নামাজ শেষে আগাম বোরো ফসল রক্ষাসহ উপজেলা বাসী ও দেশ বাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহপাকের দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।
এছাড়া উপজেলাজুড়ে কোথাও ঈদ জামাতকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফলে জগন্নাথপুরে এবার শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102