রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যদেরকে ঈদ উপহার পাঠালেন মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির ঈদের দিনে রোগীদের খোঁজ খবর নিচ্ছেন ডাঃ মোঃ ইকবাল হোসাইন জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর পালিত কবিতাঃ “যুদ্ধ” কবিতাঃ বিশ্ববাসী গুমরে কাঁদে জগন্নাথপুর উপজেলাবাসী সহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক সম্ভাব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন আহমদ

সিলেটের বিশ্বনাথের সাংবাদিকদের ঈদ উপহার প্রদান করলেন মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম

Coder Boss
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১০ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ঈদ উপহার দিয়েছেন আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, যুক্তরাজ্যের ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্বনাথ সোসাইটি ইউকের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র বিশ্বনাথ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহ আবুল কালাম।
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম বিশ্বনাথের ৩টি সাংবাদিক সংগঠনের ৪২ জন (বিশ্বনাথ প্রেসক্লাবের ১৯ জন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ১৪ জন ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের ৯ জন) সদস্যকে ঈদ উপহার প্রদান করেন। স্থানীয় সাংবাদিকদের ৩টি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে প্রত্যেক সাংবাদিকদের কাছে ওই ঈদ উপহার পৌঁছানো হয়েছে।
যুক্তরাজ্যে অবস্থানরত বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহ আবুল কালাম মুঠোফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের আনন্দের মতো সর্বদা সকলের জীবন আনন্দময় থাকুক। আর পবিত্র রমজান মাসের তাৎপর্য আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করে আমরা যাতে আগামীর পথ চলতে পারি মহান আল্লাহতালার কাছে সেই প্রার্থনা রইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102