শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর-এ অবস্থিত স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল শ্রেণী-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন।
তিনি জানান,স্বপ্ন জয়ী পাঠশালা ছিন্নমূল পথশিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। ঈদ উপলক্ষে এ বছরও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দ,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে। এ উৎসবের মূল তাৎপর্য হলো সকলের মাঝে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়া।
তিনি দেশ-বিদেশে অবস্থানরত সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং আনন্দমুখর ও নিরাপদভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান।