সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
উন্মনা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন কবিতাঃ বৃদ্ধ আশ্রম ! সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুত্বে প্রধানমন্ত্রীর উপদেষ্টার শোক প্রকাশ নানার বাড়ি যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না শিশু সুফিয়া বেগম এর সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতার পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জোন কমান্ডার কর্তৃক স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ ও ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতর উপলক্ষে স্বপ্ন জয়ী পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানালেন প্রতিষ্ঠাতা, যুগ্ম সচিব সাগরিকা নাসরিন তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি কবিতাঃ ঈদের খুশি সারা বাংলায় সিরাজগঞ্জ জেলার বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে বিশাল ঈদের জামায়াত অনুষ্ঠিত

উন্মনা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২ Time View

 

সুলতানা সহেলি রহমান, মল্লারপুর, বীরভূম , পশ্চিমবঙ্গ,ভারত।

পশ্চিমবঙ্গ রাজ্যের রাঙামাটি বীরভূম জেলার রামপুরহাট মহুকুমার মল্লারপুর। খ্যাতিমান এলাকাটি নানা কারণেই বিখ্যাত। এখানেই ঈদ আবহে সম্পন্ন হল উন্মনার বসন্ত সংখ্যার মোড়ক উন্মোচন, বসন্ত উৎসব ও কবি সম্মেলন। সকাল দশটায় মল্লারপুর স্বামী সত্যানন্দ আশ্রম অডিটোরিয়ামে উন্মনা দ্বাদশ বর্ষ ৩০ তম বসন্ত সংখ্যার মোড়ক উম্মোচন করেন অতিথিরা। সম্পাদক ভারতী ধর সূচনা পর্বে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শতরূপা ধর ও পার্থসারথি ধর। স্বাগত ভাষণ দেন যুগ্ম সম্পাদক দৃপ্ত কুমার হালদার। কবি কন্ঠে কবিতা পাঠে অংশ নেন শতাধিক কবি। সফিকা বেগম, সিদ্ধেশ্বরী হালদার, মতিয়ার রহমান, মৃন্ময় মজুমদার,কানন হাঁসদা, চিরন্তন দাস, সুনীল সুকুমার ভাস্কর ,সরোজ কর্মকার প্রমুখ।উপস্থিত সকলকেই গোলাপ কুঁড়ি,কলম, ফোল্ডার,উন্মনা লিখিত সুন্দর চাবির রিং, ঝোলা ব্যাগ ও আবির সোহাগ রং দিয়ে বরণ করে নেন উন্মনা সাহিত্য পরিবারের পক্ষে বুলবুলি ম্যাডাম এবং উদীয়মান কবি সিদ্ধেশ্বরী হালদার।
অসাধারণ বক্তব্য রাখেন প্রধান অতিথি অধ্যাপক ড পার্থসারথি মুখোপাধ্যায়, ডঃ শুভেন্দু বিকাশ, ডঃ চৈতন্য বিশ্বাস, সুশান্ত রাহা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক বরুণ কর্মকার, আব্দুল হাদী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না নৃত্য শিল্পী শিক্ষিকা সনকা বিশ্বাস , রাজেন্দ্র সাহু প্রমুখ। সমবেত কণ্ঠে “খোল,দ্বার খোল,লাগল যে দোল “সঙ্গীতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
সভায় সভাপতিত্ব করেন ডঃ বাদল সাহা এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তানজিলাল সিদ্দিকী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102