শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতা: আত্মত্যাগে স্বাধীনতা কবিতা: স্বপ্ন চুরির মহোৎসব জামালগঞ্জে জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তাহিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের ১৬ লক্ষ টাকার ক্ষতি স্বাধীনতা হলো মুক্তির লড়াই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা ঘিরে উত্তেজনা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা সিংগাইরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৯ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ সোমবার উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের প্রধান সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। সাচায়ানী গ্রামের বাসিন্দা যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে অপপ্রচার করেন একই গ্রামের সিতারা বেগম নামের এক মহিলা। এ ঘটনায় ক্ষুব্দ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের সালিশি ব্যক্তি আজক আলীর সভাপতিত্বে ও তরুণ প্রতিবাদী একতার মিয়ার সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুর মিয়া। এতে গ্রামের সম্মানীয় ব্যক্তি যুবদল নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে সিতারা বেগম কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে তার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বি আবদুল খালিক, আরশ মিয়া, প্রবাসী শামসুল ইসলাম, দিলোয়ার হোসেন, মধু মিয়া, শিব্বির মিয়া, আব্বাস মিয়া, রঞ্জু দাস, তারিক মিয়া, ছালিক মিয়া, গোলাম রব্বানী, দুদু মিয়া, মুহিবুর রহমান প্রমূখ। এতে অসংখ্য ছাত্র-জনতাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিতর্কিত মহিলা সিতারা বেগমের যন্ত্রনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাই বাধ্য হয়ে তার কৃতকর্মের প্রতিবাদ জানাতে এ আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102