সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার পিতার মৃত্যুতে সিলেট-২ আসনের এম পি তাহসিনা রুশদীর শোক

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭ Time View

মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী জামাল উদ্দিনের পিতা ও উপজেলার পূর্ব কারিকোনা গ্রামের মুরব্বী হাজী সুরুজ আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি (২২ মার্চ) রোববার সকাল পৌনে ৯টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

এদিকে, ছাত্রদল নেতার জামাল উদ্দিনের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।

এক শোক বার্তায় এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাহসিনা রুশদীর লুনা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন—আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102