মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চন্দনা রানী’র তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

 

বিশ্বাসে গড়া সম্পর্ক

দিন শেষে, একজন প্রিয় মানুষের থাকা খুব জরুরি।
যে তোমার সকল দুষ্টুমি, হাসি-কান্না, রাগ-অভিমানগুলোকে হাসিমুখে মেনে নিবে।
যে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে।
যে তোমার প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবেসে পাশে থাকবে।
তোমার ভুলগুলো শুধরে দেবে।
তোমাকে সর্বদা অনুপ্রেরণা জাগাবে।
যখন কোন কারণে হতাশ হয়ে পড়বে,
যে মানুষটি বলবে, “চিন্তা করোনা, প্রিয়, আমি আছি। সব আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে।”
তোমার চোখের কান্না দেখে,
যে মানুষটির চোখে জল আসবে,
বুঝে নিও, সেই মানুষটি তোমাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসে।
এমন সৌভাগ্যবান মানুষটির ভালোবাসা তুমি কখনোই অমর্যাদা করোনা।
সময় থাকতে ভালোবাসাকে যত্ন করো।
ভালোবাসা বাঁচে একটু যত্নে, শ্রদ্ধা, ভক্তি, সম্মান এবং বিশ্বাসে।

সত‍্যের সৈনিক

সত‍্য প্রকাশ করাই যদি হয় অপরাধ
তবে সেই অপরাধের সর্বশ্রেষ্ঠ
অপরাধী আমি।
সত‍্য প্রকাশ করতে গিয়ে যদি বারংবার হতে হয়
সমাজে অপমানিত,.
তবে সেই অপরাধের অপরাধী আমি।
জানি এই জগতে মিথ‍্যের অধিক আশ্রয়,
সত‍্য মিথ্যের কাছে লুকিয়ে রয়।
একটি মিথ‍্যে ঘটনার সত‍্যটা প্রমাণিত করতে
হারিয়ে যায় চোখের ঘুম।
ক্লান্ত শরীরটাও যেন ছুটে চলে অবিরাম।
শুধু সত‍্যতা প্রকাশ করবে বলে।
আমি সত‍্যের সৈনিক মিথ‍্যের কোন আশ্রয় নেই আমার কাছে।
ব‍্যর্থ হলেও দিন শেষে সত‍্যটাই প্রমাণিত করি।

প্রতিদান

জানি গেছো ভুলে আছো দূরে
কোন এক অজানায়,
তবুও তোমায় ভালোবেসে ছবি আঁকি কল্পনায়।
রাত জেগে কথা বলা কত স্মৃতি নিয়ে চলা।
একটুখানি দেখা পেতে কত অজুহাত দেখা।
ভালোবাসার নাম করে মিথ্যাে অভিনয়,,,
অপেক্ষার দিনগুলো বলা সম্ভব নয়।
তোমার সুখের জন‍্যই থাকি আমি দূরে,,,
নির্জনে দিন কাটে ছোট্ট কুটির ঘরে।
হাসি মুখে ভালোবাসার দিলাম যখন বলিদান,,
এক গুচ্ছ ফুল দিলে ভালোবাসার প্রতিদান।
তোমার শুভকামনায় মনে স্রোতের ঢেউ,,
আমার চোখের গোপন কান্না
দেখতে পায়না কেউ ?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102