মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ২টি গরু হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৬ Time View

 

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক দরিদ্র কৃষাণীর ২টি গরু তার গোয়ালঘর থেকে চুরি করে হাওরের ধানক্ষেতে নিয়ে গরুগুলো জবাই করে মাংস নিয়ে বড়ল ফেলে গেছে জমিতে। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের আলীপুর গ্রামে।
স্থানীয়রা জানান, ২৪ মার্চ মঙ্গলবার রাতে জগন্নাথপুরে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির রাতে আলীপুর গ্রামের শমলা বেগম নামের এক দরিদ্র কৃষাণীর গোয়ালঘর থেকে ২টি গরু চুরি করে পাশের হামালপুতা হাওরে নিয়ে ধানক্ষেতে গরুগুলো জবাই করে মাংস নিয়ে চোরেরা বড়ল ফেলে যায় জমিতে। ২৫ মার্চ বুধবার সকালে গরুর খোঁজ করতে করতে হাওরে গিয়ে জমিতে ২টি গরুর বড়ল দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষাণী শমলা বেগম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গন্যমান্য ঘটনাস্থল পরিদর্শন করেন। এমন ঘটনায় উপজেলাজুড়ে রীতিমতো তোলপাড় চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102