বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত জগন্নাথপুরে ২টি গরু হাওরে জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা সিলেট-২ আসনের উন্নয়ন তৎপরতায় মাঠে এমপি তাহসিনা রুশদীর লুনা নীলফামারীতে জ্বালানি তেল বিক্রয়ে শৃঙ্খলা ফেরাতে অভিযান, হেলমেট ও কাগজপত্রহীন মোটরসাইকেলে কঠোর নজরদারি আওয়ামীলীগ আমাদের শত্রু নয়, তারা মিত্র তাদের সাথে কোনো দুরত্ব নেই… নাছির উদ্দীন চৌধুরী নোয়াখালীর সোনাইমুড়ি নানার বাড়ি থেকে জগন্নাথপুরের শিশু সোহাগ নিখোঁজ কবিতাঃ রক্তে কেনা স্বাধীনতা

মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩ Time View

 

এস.এম. সাইফুল ইসলাম কবির
বিশেষ প্রতিনিধি:
জাতির ইতিহাসের অন্যতম শোকাবহ দিন ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রি ছিল বাঙালি জাতির ওপর পরিচালিত ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা, যা স্বাধীনতার সংগ্রামকে আরও বেগবান করেছিল।
বুধবার (২৫ মার্চ)সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর রুহুল আমিন খান এবং সঞ্চালনা করেন আরবি প্রভাষক মাওলানা তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাফেজ ইউনুসুর রহমান। তিনি বলেন, “২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির অস্তিত্বের ওপর এক নির্মম আঘাত ছিল। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আলোচনা সভায় দোয়া পরিচালনা করেন উপাধ্যক্ষ হাফেজ মাওলানা রুহুল আমিন খান সকল শিক্ষক কর্মচারী অভিভাবক
সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, স্বাধীনতার ইতিহাস, গণহত্যার নির্মমতা এবং মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102