
জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যদ্বয়ের সাথে সাথে সুনামগঞ্জ-৩ আসনের এমপি ও জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শ্রদ্ধাঞ্জলি অর্পন নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে রীতিমতো মিলন মেলায় পরিণত হয়।
এতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সুনামগঞ্জ-৩ আসনের এমপি, উপজেলা প্রশাসন, বিএনপি, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৩ আসনের এমপি কয়ছর আহমদ।
এ সময় সহকারী পুলিশ সুপার (প্রবি) মো.ইমাম হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ূম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিম হোসেন, ডা. উজ্জল, ডা. শহিদুল্লাহ কাওসার, বিএনপি নেতা রাজু আহমদ, এমএ মতিন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, বিএনপি নেতা দিলু মিয়া, শামীম আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা শাহ সিরাজ কুতুবী, ফকির আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা এলজিইডি অফিসের ধীরেন্দ্র সূত্রধর ও দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমদ।