শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতা: আত্মত্যাগে স্বাধীনতা কবিতা: স্বপ্ন চুরির মহোৎসব জামালগঞ্জে জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত তাহিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি পরিবারের ১৬ লক্ষ টাকার ক্ষতি স্বাধীনতা হলো মুক্তির লড়াই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমিতে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা ঘিরে উত্তেজনা সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা সিংগাইরে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

জামালগঞ্জে জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবসে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০ Time View

 

জামালগঞ্জ প্রতিনিধি:
“মাদককে না বলি, ক্রীড়ায় ফুটুক কুসুম কলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জহুরা ট্রাস্টের অর্থায়নে জাতীয় দিবস উপলক্ষে
ফুটবল, মিনি ম্যারাথন, ঝুড়িতে বল নিক্ষেপ এবং গোলপোস্টে বল ঢুকানোসহ মোট চারটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো দেখতে গ্রামের নবীন-প্রবীণসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
আবু আলা রনির সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান এবং জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আবু ওবায়দা নাদিম।
খেলা পরিচালনা করেন আবু আলা রনি, শামসুজ্জামান, আবু সাঈদ হিল্লোল ও মহসিন কবির। রেফারির দায়িত্ব পালন করেন শামসুজ্জামান ও হাসিন মাহমুদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে অতিথিরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল খায়ের, বশির আহমেদ, জামাল উদ্দিন, লিয়াকত, আতিকুর রহমান, মনিরুজ্জামান,আলী, মুজিবুর রহমান, ইকবাল হোসেন, সাব্বির হোসেন, কোভিদ হোসেন, মধু ইসলাম, আব্দুল কাইয়ুম, আবুল হায়াত সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102