বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি অর্পন জগন্নাথপুরে মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে এমপি ও প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পন মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর বিনম্র শ্রদ্ধা নিবেদন পিয়ার আলীকে ‘জামায়াত নেতা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন স্বাধীনতা দিবস ও বাংলাদেশের স্বাধীনতা মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান কবিতাঃ বাংলার স্বাধীনতা! জগন্নাথপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, অভিযুক্ত পিয়ার আলী পালিয়ে গেছে  জগন্নাথপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

পিয়ার আলীকে ‘জামায়াত নেতা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে জগন্নাথপুরে সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২১ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা পিয়ার আলীকে বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘জামায়াত নেতা’ হিসেবে প্রচার করার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ মার্চ) রাত ৯টায় জগন্নাথপুর পৌর পয়েন্টস্থ একটি অভিজাত কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সেক্রেটারি মাওলানা অফিজল হোসাইন।

লিখিত বক্তব্যে তিনি জানান, সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদ মাধ্যমে পিয়ার আলীকে ‘জামায়াত নেতা’ ও ‘আঞ্চলিক সভাপতি’ হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা প্রকৃতপক্ষে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। তিনি স্পষ্ট করে বলেন যে, পিয়ার আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের কোনো দায়িত্বশীল ব্যক্তি নন। যদিও তিনি বিগত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন, কিন্তু দলের ইউনিয়ন বা ওয়ার্ডের কোনো সাংগঠনিক পদে তার সংশ্লিষ্টতা নেই। এছাড়া জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামোতে ‘আঞ্চলিক শাখা’ নামে কোনো স্তরের অস্তিত্বই নেই।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন যে, পিয়ার আলীর কোনো দলীয় পরিচয় না থাকলেও কিছু সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে জামায়াতের নাম জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। জামায়াতের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা জানানো হয় এবং সাংবাদিকদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইয়াসিন খান, মাওলানা লুৎফুর রহমান, আ হ ম ওয়ালী উল্লাহ এবং নেছাওর মিয়া প্রমুখ।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে শ্রীরামসি গ্রামে পিয়ার আলীর বাড়িতে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ৫৭ ইস্ট বেঙ্গলের লেঃ কর্নেল সালেহ আল হেলাল, পিএসসি-এর নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে উক্ত বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একটি পুরোনো মারামারি মামলার আসামি পিয়ার আলীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হলেও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102