বাঙলা স্বাধীন বাঙালি স্বাধীন
বাঙলা স্বাধীন বাঙালি স্বাধীন,
স্বাধীন এক ভূখণ্ড।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান,
নাই তো আজ দ্বন্দ্ব।
মনের সুখে ইচ্ছে মতো,
বাঙালি বেড়ায় ঘুরে ফিরে।
ইচ্ছে হলে যখন খুশি,
আসে তারা আপন নীড়ে।
বাঙলা স্বাধীন বাঙালি স্বাধীন,
বুকে সাহস রাখে।
অন্যায়কে করে প্রতিবাদ,
ন্যায়ের পক্ষে থাকে।
বাঙলা স্বাধীন বাঙালি স্বাধীন,
স্বাধীন বাঙালির পতাকা।
লাল সবুজের দু্ইটি রঙে,
বাঙলার পতাকা আঁকা।
বাঙলা স্বাধীন বাঙালি স্বাধীন,
স্বাধীন এই মানচিত্র।
গাছ গাছালি পাখ পাখালি,
প্রকৃতি এর বিচিত্র।
স্বাধীন দেশে স্বাধীন পতাকা
স্বাধীন দেশে স্বাধীন পতাকা,
উড়ছে আজি ভাই।
স্বাধীন দেশে মুক্ত সবাই
আর কোন ভয় নাই।
সকাল বিকাল রাত দুপুরে,
নিরাপদে আসা যাওয়া।
স্বাধীন দেশে নাই তো বাঁধা,
মুক্ত মনে গান গাওয়া।
স্বাধীন দেশে উড়ছে পাখি,
নীল আকাশে ডানা মেলে।
ইচ্ছে মতো উড়ছে পাখি।
খুশিতে বেড়ায় হেসে খেলে।
স্বাধীন দেশে মুক্ত বাতাস,
প্রাণটা শীতল হয়।
স্বাধীন দেশে স্বাধীন পতাকা,
কথা কইতে নাই ভয়।
নিজের মেধা কাজে লাগাই
নিজের মেধা কাজে লাগাই,
জীবনটা কে রঙে সাজাই।
উর্ধ্বে পথে উড়াল দিয়ে,
স্বপ্ন সুখের বীণ বাজাই।
পাঠ্য বইয়ের পাশা পাশি,
নিত্য করি আবিষ্কার।
মেধা যাচাই হবে তাতে,
জীবন হবে পরিস্কার।
পরের দিকে মুখাপেক্ষী,
কখনও কভু কাম্য নয়।
নিত্য নতুন আবিষ্কারই
জীবন যেন সফল হয়।
আসল চোখে স্বপ্ন গুলো,
শক্তি সাহস দোলা দেয়।
নিজের মেধা জাগরিত হয়,
সুখের পরশ এগিয়ে নেয়।