শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৪ Time View

 

এবার বুঝেছি আমি

এবার বুঝেছি আমি মোরে নয় তুমি
মজে আছো প্রিয় তুমি অপরের প্রেমে,
মোটেও বাসোনি ভালো মোরে কোনক্রমে
ফাঁকাই রেখেছো প্রিয় মোর বক্ষ ভূমি।

নীরব দহনে আমি অযথাই মরি
অযথাই করি আমি শুধু তবু আশা,
মোর প্রতি নেই প্রিয় তব ভালোবাসা
তোমারে পাবার আশে অযথাই ঘুরি।

আমি তো শহরে নয় বাস করি গাঁয়ে
তোমার প্রেমিক নাকি গঞ্জে হাটে পায়ে।

তব হৃদয়ের জালা জ্বলে তার তরে
তার তরে নাকি শুধু নীরব দহন,
মোর তরে ঝরেনা কো নয়ন অঝোরে
তার তরে খুলো নাকি তোমার বসন।

তেল নেই বাংলাদেশে

তেল নেই বাংলাদেশে হায় হাহাকার
গাড়ি পরে আছে বাড়ি তেল নেই বলে,
জনগণ পরে গেছে বড়ো গ্যারাকলে
কল গাড়ি সব বুঝি হবে ছারখার।

গাড়ি নিয়ে পারি নাকো অফিসেতে যেতে
তেল বিতরণ পাম্প বেড়া দ্বারা ঘেরা,
কি করে চলবে গাড়ি জ্বালানি টা ছাড়া
তেলের অভাব ঘুরে সদা সাথে সাথে।

এই কোন দেশে মোরা বাস করি ভাই
টাকা আছে পকেটেতে শুধু তেল নাই।

মোটর বাইক ছাড়া কর্ম করা দায়
হায় মোর দেশ মাতা কেন জন্ম দিলে?
তেল ছাড়া কর্ম আশা সব গুলো ছাই
বেশি টাকা দিয়ে যদি ফোটা তেল মিলে।

যুদ্ধের বাসনা

যুদ্ধের চেতনা বড়ো আমার অন্তরে
কিন্তু দেখিনি লড়াই একাত্তর সালে,
যদি থাকতাম ভাই আমি সেই কালে
আরো বেড়ে যেতো প্রীতি দেশটার তরে।

শত্রুদের মারতাম করতাম যুদ্ধ
মুক্তি যোদ্ধা সাথীদের সহসাথী হয়ে,
করতাম যুদ্ধ যুঝি বুকে পাটা নিয়ে
বৈরী সব মারা গেলে হতাম গো মুগ্ধ।

কিন্তু আমি সেই ক্ষনে নেয়নি জনম
যুদ্ধ করার বাসনা বক্ষেই খতম।

শ্রদ্ধা করি যোদ্ধাদের এনেছে স্বাধীন
দিয়েছে নতুন প্রাণ আমাদের দেশে,
দিয়েছে সূরুজ লাল নব্য নয়া দিন
মৃত্যু করেছে বরন মুখে হাসি হেসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102