কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
এত সুন্দরীর ভিড়ে
ভিড়লো না ম-ম তরী তীরে,
'নীল' টেনে নিলো কূলে
অচেতন কোন ভুলে!
কি ঘোর রূপের নেশা
হারালাম হুশ দিশা,
আঁখি এনে দিল মোহ
কিসে মগ্ন, মন না-কি দেহ?
জীবন নীরব সন্ধ্যা কালে
প্রভু কেন নীল আঁচল দিলে,
ঘোর তমঘ্ন নিশা
পেলাম হারানো স্মৃতির দিশা!
তরঙ্গিত কৃষ্ণ জলে
সাঁতরাই নির্বিকল্প নীলে,
শেষ জীবনে তম্বুর, বাজে কি তালে
তরক্ষু কেড়ে নেয় যদি ডুবন্ত বিকেলে?
অংশুমালী ডুবন্ত পাটে
চলে যেতে হবে, ছেড়ে ধরা বটে!
তবু ও তমাল ডালে ফুটন্ত ফুলে
ছন্দ গাথি মায়ায় ভুলে !
কত আপন কত প্রিয় জন
কেটে গেলো ভুলে কতদিন ক্ষণ!
জীবন গোধূলিলগ্নে
রইলাম অতীত স্মৃতি মগ্নে!