সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় মাসিক আইন শৃংখলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিলেন সাইফুল ইসলাম মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল

কলকলিয়া–চন্ডিডহর সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল দশা অসম্পূর্ণ কাজে চরম ভোগান্তি

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২ Time View

 

মোহাম্মদ সুজন মিয়া, স্টাফ রিপোর্টার, জগন্নাথপুর:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম কলকলিয়া–চন্ডিডহর সড়ক। সড়ক ও জগদীশপুর সেতুর বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী, গাড়ি চালক ও যাত্রীরা। বিশেষ করে চন্ডিডহর খেয়াঘাট থেকে শুরু করে কলকলিয়া এলাকা পর্যন্ত রাস্তা ও সেতুর অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক হয়ে পড়েছে।
গলাখাল সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০০ মিটার সড়কে কয়েক মাস আগে সড়কটির সংস্কার কাজ শুরু করা হলেও গর্ত খনন করে ইট ও ইটের খোয়া দিয়ে আংশিক সমান করার পর এবং জগদীশপুর সেতুর ফাইলিংয়ের জন্য কিছু পিলার তৈরি করে হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও পুনরায় কাজ শুরু না হওয়ায় জনসাধারণের ভোগান্তি আরও বেড়েছে।
সামান্য বৃষ্টির কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যানবাহন চালক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে। কাদার কারনে ঝুকিতে ছাত্র ছাত্রী। কাজ কেন অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে—তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য, বর্তমান সরকার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা আঞ্জুর আলী বলেন, কয়েক মাস আগে সেতুর কাজ করার জন্য কয়েকটি রড সিমেন্টের কয়েকটি পাকা পিলার তৈরি করে লোকজন পালিয়ে যায়। আবার কয়েক মাস পরে এসে আরও কয়েকটি পাকা পিলার বানিয়ে মাটিতে ফেলে রেখে চলে যায়। আমরা টিকাদারকে ছিনি না এবং দেখি নাই যার ফলে বলতে পারিনি। আমরা জগন্নাথপুর উপজেলা প্রকৌশলীরকে নজর দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ বলেন, চন্ডিডহর কলকলিয়া সড়কের বেহাল দশা যার ফলে স্কুল, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীসহ জনসাধারণের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যত দ্রুত সম্ভব রাস্তা মেরামতের আহ্বান জানান তিনি।
স্থানীয় ও এলাকাবাসী চন্ডিডহর কলকলিয়া সড়ক ও জগদীশপুর সেতুটির কাজ দ্রুত সম্ন্ন করার জন্য জগন্নাথপুর শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102