রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

ডিমলায় জ্বালানি তেলের পাম্প পরিদর্শন, মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৩ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলা উপজেলায় জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন পাম্প পরিদর্শন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ ২০২৬) উপজেলার বিভিন্ন জ্বালানি তেল পাম্পে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
পরিদর্শনক এর দায়িত্ব পালন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি পাম্পগুলোতে মজুদ থাকা পেট্রোল, অকটেন ও ডিজেলের পরিমাণসহ সার্বিক সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখেন।
অভিযানের সময় ডিমলা থানার একদল পুলিশ সদস্য নিরাপত্তা ও তদারকির দায়িত্বে সহযোগিতা করেন।
কর্তৃপক্ষ জানান, উপজেলার কোথাও খোলাভাবে জ্বালানি তেল বিক্রি, অবৈধভাবে মজুদ বা কৃত্রিম সংকট সৃষ্টির কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি না হয় তা নিশ্চিত করতেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102