সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
লোহাগাড়ায় মাসিক আইন শৃংখলা সভায় অপরাধ নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিলেন সাইফুল ইসলাম মোহাম্মদ মনজুর আলম অনিক’র তিনটি কবিতা সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল

পবিত্র উমরাহ হজ্জ পালন করে দেশে ফিরলেন ড. জাহিদ আহমেদ চৌধুরী

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

 

বিশেষ প্রতিনিধি

মহান আল্লাহ তা্আলার অসীম রহমত, পরিবারসহ তৃতীয় উমরাহ সম্পূর্ণ করে নিজ দেশে ফিরলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সদস্য ও দৈনিক বিপ্লবী বার্তার সম্পাদক দেশবরেণ্য মানবাধিকার কর্মী ড. জাহিদ আহমেদ চৌধুরী।

২১শে মার্চ, শনিবার তিনি মক্কা মুকররমা হতে বিদায় নিয়ে প্রিয় নবী সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শহর মদীনায় পৌছান এবং দুপুরে ১টায় তিনি মসজিদে নববীর নিকটস্থ হোটেলে স্থায়ী হন।

তিনি সন্ধ্যায় পিতা আর্ন্তজাতিক খ্যাতিমান মানবাধিকার ব্যক্তিত্ব মনসুর আহমেদ চৌধুরী এবং স্ত্রী সামরিন রহমান সহ মাগরিবের নামাজ আদায় করেন মসজিদে নববীতে। তারপর তিনি ব্যাটারী চালিত বাগীতে করে মসজিদে কুবাতে পৌঁছে তিনি একাধিক রাকাত নফল নামাজ সহ এশার নামাজ আদায় করেন। বলা বাহুল্য, যে এই মসজিদ টি সর্বপ্রথম মসজিদ যেটা হুযুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিষ্কার করেন এবং এই মসজিদে নামাজ পড়লে তা ১ উমরাহ হজ্জের সমান মর্যাদা প্রাপ্ত হয়। নবী করিম এই মসজিদে প্রতি শনিবার নামাজ পড়তেন।

মদীনা শরীফে থাকাকালীন, তিনি নবী করিম সাঃ রওযামুবারক যিয়ারত করেন এবং সালাম পেশ করেন এবং সমগ্র দেশবাসী, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া করেন।

মসজিদে নববীতে নামাজ পড়ে হোটেল ফেরার পথে এক সুইস ব্লগার মিস লিলির সাথে সাক্ষাৎ ঘটে। আলাপকালে মিস লিলির সাথে বন্ধুসুলভ সম্পর্ক গড়ে উঠে মিস লিলি’র জন্মদিন উদযাপন করেন। মিস লিলি তার ব্লগ পেজ এর জন্য জাহিদ আহমেদ চৌধুরী এবং পিতা মনসুর আহমেদ চৌধুরীর সাক্ষাৎকার নেন বলেও জানান তিনি।

২৫শে মার্চ ভোর ৪ঃ৩৫ ঘটিকায়, পরিবার সহ ঢাকার জন্য সৌদি এয়ারলাইন্স ফ্লাইট নং SV798 করে রওনা দেন এবং দুপুর ১:২০ ঘটিকায় সহি সালামত, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন করেন ।
ওমরাহ হজ্জ পালন কালে তিনি দেশবাসী ও মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত করেন।

মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, যেন তিনি ওনাদের সব মনের আশা, সকল দোয়া ও উমরাহ হজ্জ কবুল করেন। আমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102