
মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
একতা, নিরাপত্তা ও পারষ্পরিক সহযোগিতার প্রত্যয়ে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন ২০২৫ Cost আত্মপ্রকাশ করেন। আজ এক পূর্তিতে সকলের সর্ব সম্মতিতে নতুন করে ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী গঠিত হয়।
চট্টগ্রাম জেলার অন্যতম সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর ঈদ পূর্ণমিলনী,পারিবারিক মেলন মেলা, কার্যকরী কমিটি গঠন ও কাওয়ালী আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক এম এ আজিজ, আব্দুল জলিল মেম্বার, মোহাম্মদ ইলিয়াস।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দীন ও তুষার কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ২৩ সদস্য বিশিষ্ট কাযকরী কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি আলহাজ্ব আবুল হাশেম, সহ সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সহ সভাপতি- সৈয়দ ফোরকান আহমদ, সেক্রেটারি -এম এ আজিজ, সহ সেক্রেটারি – আব্দুল জলিল মেম্বার, সাংগঠনিক সম্পাদক-মোহাম্মদ আব্বাস উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক-এরফানুল করিম চৌধুরী, অর্থ সম্পাদক – মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ অর্থ সম্পাদক -আব্দুল মালেক শাহ,
শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক – তুষার কান্তি বড়ুয়া, সহ শিক্ষা ও সংস্কৃতি – মোহাম্মদ মহিউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক – ব্যারিষ্টার সাইদুল এমরান, দপ্তর সম্পাদক – আবুল কাসেম,সহ দপ্তর সম্পাদক – সাহাব উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক – এনামুল হক,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক – মোহাম্মদ নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক – হাজী মুনির আহমেদ, সমাজ সেবা – নুরুল হাকিম, সহ সমাজ সেবা – সমশুল ইসলাম, প্রবাসী বিযযক সম্পাদক – মোহাম্মদ সেলিম উদ্দিন, সহ প্রবাসী সম্পাদক – আবু বক্কর, ক্রীড়া সম্পাদক – আব্দুল কুদ্দুস ও সহ ক্রীড়া সম্পাদক – মোহাম্মদ সাবেত প্রমুখ।