রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেটের বিশ্বনাথে একই রাতে মসজিদ ও মাজারে চুরি তাহিরপুরে যাদুকাটা নদীতে ১ শ্রমিকের মৃত্যু তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্যসহ ১আটক লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশনের সভাপতি হাশেম, সেক্রেটারি – আজিজ, সাংগঠনিক – আব্বাস নির্বাচিত সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার প্রতিবন্ধী ছেলেকে কারামুক্তির নামে অর্থ আত্মসাৎ ও উচ্ছেদের হুমকি: জগন্নাথপুরে সংবাদ সম্মেলন এক পতাকাতলে ১৭ কোটি প্রাণ: সম্প্রীতির পথে নতুন বাংলাদেশ কবিতা: সিন্ডিকেটের বেড়াজাল ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি বহুমাত্রিক নজরুল

সিংগাইর থানার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হলেন ইন্সপেক্টর তদন্ত স্বপন কুমার সরকার

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৯ Time View

 

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, বিশেষ অভিযান পরিচালনা এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার। রবিবার (২৯ মার্চ) দুপুর ১ টার দিকে মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকারের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হওয়ায় স্বপন কুমার সরকার বলেন, একটি আধুনিক সুন্দর বাংলাদেশ করার লক্ষ্যে পুলিশ ও জনগণের মাঝে সুসম্পর্ক স্থাপন অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, আমি এই দেশকে ভালবাসি এবং জনগণের মাঝে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের স্নেহ, ভালোবাসা এবং দিক-নির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সিংগাইর থানার সকল অফিসার-ফোর্সদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102