
টীপ, নারীর কপালে নেয়া একটা অলংকার, এমনি টিপ, সিদূর, সুরমা, টিকলি, টায়রা, পায়ে মল, মাজায় বিছা, হাতে চুড়ি, শাখা, বাজু, নাক চাবি, নথ, নোলক, নাক ফুল, কানে ঝুমকা, চুলে কাটা, খোঁপায় বেলীফুলের মালা, গাজরা, খাড়ু এমন অনেক জিনিস মেয়েরা পরে এবং সাজে !
সব ধর্মে মেয়েদের যত উচ্চে তোলার কথা বলুক, আসলে সবাই তাকে “মনোরঞ্জনের” ভাড় মনে করে, কোন কোন নারী সেচ্ছায় তা গলা বাড়িয়ে পতি পরমেশ্বর কে দেবতার আসনে বসায়, বড় কষ্ট মিলেছে পুরুষ, নারূর জীবনে উঠেছে সুরুজ, ভাবখানা এমন!
হ্যা, নারীদের সম্মান শ্রদ্ধা যদি কেউ করে সে আমাদের মত কিছু মুক্তমনারা , সেটা ই আসল, আর যারা যত ই মায়ের জাতি বলুক, বোনের জাতি বলুক, সব ‘বজরা টুনি ফসকা গেরো।’ মোগল মুসলমান রা ও মেয়ে নাচাতে “নাচ মহল” রাখতো, কোন রাজা বাদশাহ জমিদার রা এর বাইরে ছিলেন না!
মানুষের সবচেয়ে মানসিক যন্ত্রণায় ভোগে তার ভালবাসায় ভাগ বসালে, ডিপ্রেশনে চলে যায়, পাগল হয়ে ও যায় অনেকে, প্রেমে ব্যর্থ শব্দের অর্থ হলো অন্য কেউ তার ভালবাসায় এসে ভাগ বসানো বা তাকে না পাওয়া, এতে মানুষ আত্মহত্যা ও করে, এমন ঘটনা হর হামেশা ঘটছে , বিজ্ঞান বলে স্ট্রেস ফ্রী থাকতে, ডিপ্রেশন এড়িয়ে চলতে, যা আয়ু অর্ধেক করে দেয়, প্রেসার বাড়ায়, হার্ট কিডনী শেষ করে দেয়, এই ডিপ্রেশন, স্ট্রেস তৈরি করার ফাঁদ, পুরুষের স্বীকৃত বহুগামিতা, সব ধর্মে ২/৩/৪ বিয়ে পুরুষের স্বীকৃত, মুসলমান তো নোংরামি তে প্রথম। একই বিছানায় একাধিক মহিলার বসবাসে পাপের কিছু নাই, তা হলে নারীর বিজ্ঞান সন্মত বেঁচে থাকার জন্য মানসিক শান্তি দেয়া হলো কই?
সে যাক, পন্ডিত সুফি কাজী মোতাহার হোসেন, শেরেবাংলা, সৈয়দ মুজতবা আলী সবই বলেছেন, “আগে আমরা বাঙালি তারপর মুসলমান।” মুসলমান বাদে যদি কথা বলি দুনিয়ার বয়স ৫ হাজার কোটি বছর, দু’পায়ের উপর ভর করা জীব (হোমোস্যাপিয়েন্স) আফ্রিকার ইথিয়পীয় পাওয়া গেছিলো প্রায় ২ কোটি বছর আগে, বোধ সম্পন্ন মানুষ এসেছে প্রায় ২০/২২ লক্ষ বছর আগে, সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যবিলীয়ান সভ্যতা, আর্য, পাথর যূগ, লৌহ, তাম্র যূগ তারপর আজ, এই আমরা! আরে ভাই, বিশ্বের উপরিভাগ তো এখন আগ্নেয়গিরিতে যে লাভা বের হয় এই লাভার মত তরল ও উত্তপ্ত ছিলো, আপনি আমি যেখানে ধানচাষ করছি, কোটি কোটি বছর লেগেছে ঠান্ডা হয়ে এই বসবাস অবস্থায় আসতে, নিচ টা এখনও লাভা যা কোর প্লেটের অগ্রগতি, নড়াসরা, বর্ধন সংকোচনে ভুমি কম্প তৈরি করে। ইনার কোর এখনও ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস গরম! সূর্যের বডিও ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস গরম, কেন ভূগর্ভে ও উর্ধ্ব আকাশের তাপ একই রকম, সে অন্য গল্প —
সেই যে জাতি প্রথা তার উপর চাপানো হয়েছে ধর্ম, কিন্তু অঞ্চল ভিত্তিক আচরন তো যায় নাই। জ্ঞান অভিজ্ঞতার অভাব, খোদ সৌদিআরব সহ ২৪ টা আরবীয় দেশে বাচ্চা জন্ম নিলে, বিয়ের বর এলে, তাদের উলু ধ্বনি দিয়ে রিসিভ করে, আযান দেয় না। খোদ মক্কায় জেদ্দা মদিনা বৈরুত কায়রো দেখে আসছি এ আচরন! বিশ্বে মোট ৪,৩০০ ধর্মের ভিতর, ইসলাম ধর্ম বিশ্বাস করে পৃথিবীর বয়স আদম আঃ থেকে।
আদম আঃ কবে এসেছিলেন দুনিয়ায়?
সঠিক ইতিহাস কেউ জানে না, ছয় থেকে দশ হাজার বছর আগে, আমি ইসলামি হিস্ট্রি তে পড়েছি। তাহলে পৃথিবীর বয়স ধরুন, ১০ হাজার বছর।
হাজার হাজার জাতীয় কৃষ্টি নিয়ে এত বাধ্যবাধকতা করে ধর্মকে জটিল করায় বিশ্বে মানুষ ধর্ম বিমুখ হচ্ছে।
ইউরোপে শত শত গির্জা, মন্দির, মসজিদ খালি,
এখনকার প্রজন্ম গির্জায় যাওয়া বন্ধ করছে ক্রমশঃ, মার্কিন পিউ রিসার্চ জরিপের কাছে তাদের উত্তর, “একই কথা শুনতে ইচ্ছে হয় না,” যে পাদ্রী পুরাহিত মৌলভী রা ওয়াজ করেন তারা নতুন বিশ্ব সমন্ধে কিছু জানে না, তাদের আলোচনায় “শব্দের থেকে ২৩ গুন গতিসম্পন্ন রাশিয়ার মিশাইল নাই,” ৮০% বিশ্বের লোক অভুক্ত তাদের অর্থনৈতিক সাম্য বন্টন নাই, নারীর অধিকার নাই, বিশ্বে মার্কিন ৮০০ সামরিক ঘাটি কেন সে প্রশ্ন উত্তর নাই! একই ব্যাপার সব ধর্মের ধর্ম যাজক দের, তারা বিশ্বে কি ঘটছে জানতে চায় না, এখানে বসে স্বর্গ আর নরকের সিলেকশন করে, কোনমতে ওপারে গেলে স্বর্গে ৭০ হুর এবং শরাবনতহুরা পাবে এই আশ্বাস রোজ দিয়ে যাচ্ছে!
ধর্ম এত ই হালকা আলতার রং, “কপালে টীপ পরলে নারী বেশ্যা হয়ে যায়,” কেউ একজন নারী আজ পত্রিকায় বলেছেন, “আজ বলছে, টিপ খোলো, কাল বলবে শাড়ী খোলো, ধর্ম কে জটিল থেকে জটিলতর করার জন্য মানুষ ধর্ম বিমুখ হচ্ছে আর এসব কথা শুনতে হয় তাদের মুখ থেকে যারা অন্ধকার ঘরে সুন্দরী মেয়ে পেলে ধর্ষণ করবে, মসজিদ মন্দিরের ক্যাশ তারা চুরি করছে অহরহ, বিদেশ থেকে মিথ্যা বলে এদের গুরুরা ঢাকায় ৫/৭ টা বাড়ী করছে, কেউ হেলিকপ্টারে বউ ভাত করেন!
মাইকেল মধূসুধন হিন্দু ধর্ম ত্যাগ করার সময় বলেছিলেন, যে ধর্ম পালন করলে সাত সমুদ্র পাড়ি দেয়া যায় না, অন্য ধর্মের কাউকে ভালোবাসা যায় না, ধর্ম টুটে যায়, তা কোন ধর্ম না, তিনি খৃষ্টান হয়েই ইংল্যান্ড গিয়েছিলেন, এখন হয়তো কোন মহিলা বলবেন,” যে ধর্ম পালন করতে গেলে একটা মূল্যহীন পাঁচ টাকার নারীর ফালতু বাঙালিয়ানা “টিপ” পরলে বেশ্যা হতে হয়, সেটা কোন ধর্ম ই না, আমি নাই এ ধর্মে !