ওহে দেশমাতা তোমারে শুধাই
ওহে মোর দেশমাতা তোমারে শুধাই
পরিতাপ সবগুলো বক্ষে মোর দহে,
কেমন সন্তান দিলে সভ্য মোটে নহে
তাহারা মানুষ নহে রক্ত চুষে খায়।
যে জন যেমন পারে যাহারে যেখানে
ঘুষ নিয়া রক্ত খায় দিবস রজনী,
সকল অফিসে ঘুষ না বুঝে সজনি
ঘুষ দামা দামি করে সকলের সনে।
ঘুষ দিলে কর্ম হয় না দিলে বেকার
সকল সনদ হয় ধ্বংস ছারখার।
ওহে মোর দেশমাতা বক্ষেতে তোমার
পালিলে কেমন শিশু ঘুষ লহে সবে,
হেরিয়া এহেন কর্ম নীচু হয় ঘাড়
ইহাদের শিশু ক'হো কেমনে কহিবে?
বসন্তের প্রকৃতি
বসন্তে সকলে মাতে নতুন হরষে
শিমুলের শাখে শাখে বসন্তের দ্যুত,
কুহু কুহু রবে ডাকে মিষ্টি মজবুত
অঙ্গে শিহরণ জাগে বসন্ত পরশে।
নব নব কিশলয় দারুন দেখায়
চরাচর জেগে ওঠে নতুন ভাবেতে,
হঠাৎ আনন্দ জাগে হৃদয় মাঝেতে
বৃক্ষ তরু সাজ করে নতুন শোভায়।
সে হেতু বসন্ত কাল বড়ো মিষ্টি লাগে
পুলকে পুলকে চিত্ত ভরে উঠে সুখে।
আম্র বৃক্ষে কুড়ি গুলো আম্র গুটি হয়
লিচুর শাখায় লিচু, লিচু রূপ ধরে,
কাঁঠালের মুছি গুলি হয় শোভা ময়
রূপে রূপে পৃথিবীটা ঝলমল করে।
সম্পর্ক ভাঙে না কভু
ভোলা কি সহজ বলো ভান করি বটে?
চেষ্টা করি বারবার পারিনা আদতে,
আরো দেখি তোমারে তো বেশি কাছে হতে
আরো বেশি ফিরে আসি তব প্রেম বাটে।
সম্পর্ক টা হয়ে গেলে ভাঙেনা কখনো
নিদড়ির দড়ি দিয়ে আরো ধরে প্যাঁচ,
সদাই এমন হয় প্রেমে খেলে ক্যাচ
সম্পর্কটা গাঢ় হয়ে আরো হয় দুনো।
হয়তোবা তুমি মোর প্রেম গেছো ভুলে
তুমি তো বাসনি ভালো কখনো আসলে।
তোমার ছলনা আমি বুঝি ভালো করে
আমার হৃদয় মাঝে দাও শুধু দোলা,
আমারে বাসোনা ভালো বাসো অন্য কারে
আমার পিরীতি নিয়ে খেলো ছেলে খেলা।