মোহাম্মদ মনজুর আলম অনিক
হৃদয়ের গভীরতম গভীরে যে চিত্র একবার বসেছে
ফেভিকলে ছিন্ন বস্তু জুড়ে দেয়ার মতো
সে চিত্র কি মুছে দেয়ার মতো তুমি ই বলো?
আমি ভুলে যায়নি হয়তো ভুলেও যাবো না মৃত্যুর আগে।
তোমাকে ভালোবাসি। আজও ভালোবাসি।
হয়তো হবে না যুগলের অপলক দৃষ্টিতে দৃকপাত
হয়তো হবেনা চুম্বকিয় আকর্ষণে জান্নাত হতে আগত
কাউসার মিশ্রিত প্রাগৈতিহাসিক আলিঙ্গন,
কিন্তু অনুভবে সহস্র চুম্বনে তোমার অধর সিক্ত করি
সিক্ত করি গণ্ডদেশ, অনুভব করি তোমার বক্ষদেশের
মোলায়েম উষ্ণতা। অনুভবে হয় দুজনার গভীর ভাবে জড়িয়ে ধরা নিশ্রিত হয় ভারী শ্বাস প্রশ্বাস। আজও ভালোবাসি,
তোমাকে প্রাণপণে ভালোবাসি।
হয়তো স্বপ্ত সমুদ্র পারি দেওয়ার ধৃষ্টতা
তোমার অন্ত করনে অন্তর্নিহিত নেই, আমি জানি।
তবুও তোমার নিরর্থক প্রণয়ে আমি হাতরে পাই
আমার বাঁচবার অযুত কোটি অর্থপূর্ণ আশা।
আমি যতোটা উতলা হই তোমার আলিঙ্গন পাওয়ার
কামনায়, বাসনায় যতোটা করি ছটফট,
তোমার চিত্ত তলে দাহ্য হতো যদি সেই রকম
জান্নাতি হুতাশন অবশ্যই সম্ভব হতো যুগলের মিলন।
যাহোক মিলন হোক বা হোক গোপনে প্রকাশ্যে
তোমাকে ভালোবাসি সত্যিই ভালোবাসি
আজও ভালোবাসি।