গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানষ বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে আরেকটি জুলাই বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। জুলাই বিপ্লবের শহীদ ও গাজীদের সাথে বেঈমানী করে কেউ স্বাধীন বাংলার মসনদে থাকতে পারবেনা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার বাংলার তৌহিদী জনতা রক্ত ঝরাতে প্রস্তুত রয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরোমে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি'র বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে ও সেক্ষেটারী ইমরান হোসেন এবং সহ-সেক্রেটারী হাফিজ মিছবাহ উদ্দ্দিনের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়বে আমীর হাফিজ আনোয়ার হোসাইন খাঁন, মহানগর জামায়াতের নায়বে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, জেলা জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, সহ-সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের নায়বে আমীর ডাঃ আব্দুন নুর ও মাওলানা ফয়েজ আহমেদ, জেলা শিবিরের সাবেক সেক্রেটারী সাংবাদিক আনোয়ার হোসাইন, সাবেক উপজেলা আমীর মাষ্টার মনজুর আহমদ, কর্মপরিষদ সদস্য মাওলানা নেছার আহমেদ, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সেক্রেটারী নজরুল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, উপজেলা শিবিরের সেক্রেটারী বোরহান উদ্দিন, জামায়াত নেতা গিয়াস উদ্দিন, আজিজুর রহমান, কামাল উদ্দিন, লুৎফুর রহমান প্রমুখ।