কলমেঃ মোঃ ইঞ্জিঃ সিরাজুল ইসলাম
তোমাকে দু'টো আঁখির মত ভালোবাসি
পাওয়া না-পাওয়ার হিসাব কষে নয়
জমিতে যত ফসল ফলে সবটা কি চাষ করে হয়?
ভালোবাসি হৃদয়ের তৃপ্তি, শান্তি, অনুভূতির জন্য
ম-ম হৃদয় তোমায় ভালোবেসে হয় ধন্য!
চাইনা প্রতিদান, চাইনা বিনিময়
এ অমূল্য ধন কি পয়সায় কিনতে পাওয়া যায়?
তুমি আমার হৃদয় আত্মায় মনের গভীরে
তুমি আমার মননে মস্তিষ্কের ছবিরে!
ভাষা হীন অব্যক্ত ভালোবাসা কোনদিন প্রথিত হয় বুকে
সবাই ভাবে শেষজীবন পর্যন্ত বাঁচবো সুখে !
ঈশ্বরের যোগবিয়োগ ভুল, ভালোবাসা একতরফা, একার আশা
দ্বিতীয় পক্ষের কাটেনা বুকে দাগ, শেষ জীবনে সবই দুরাশা!