
কলমেঃ প্রনব চক্রবর্তী
তুমি ছিলে এক নরম আলো,
আমার অন্ধকার দিনের মাঝে,
আজ সেই আলো নিভে গেছে
নিঃশব্দ কোনো অভিমানে।
হাসির আড়ালে লুকিয়ে রাখা
অসংখ্য না বলা কথা,
আজও বুকে বাজে শুধু
তোমার ফেলে যাওয়া ব্যথা।
রাতের তারা গুনতে গুনতে
চোখ ভিজে যায় অকারণে,
তুমি নেই—তবুও কেন
থেকে যাও প্রতিটা স্মরণে?
ভেবেছিলাম সময় নাকি
সব কষ্ট মুছে দেয়,
তবু তোমার স্মৃতিগুলো
আরও গভীরে ডুবে রয়।
ফিরে আসবে না জানি তবু
অপেক্ষা করি চুপচাপ,
হয়তো কোনো স্বপ্ন রাতে
আবার হবে তোমার সাথে আলাপ…