বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিংগাইরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩ জনকে কারাদন্ড

Coder Boss
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৭ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৭ টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)। অভিযান পরিচালনার সময় মানিকদহ চকে মাটিকাটা ব্যবহৃত ১টি এস্কেভেটর, মাটি পরিবহনরত অবস্থায় ১ টি মাটির ট্রলি জব্দ করে অকার্যকর ও ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাঁপ গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. রনি মোল্লা(২৬) সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের মো. মাখন বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(২৪) একি গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে লুৎফর রহমান (২৮)। এর মধ্যে রনি মোল্লাকে ৩০ দিন ও মারুফ ও লুৎফরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে বলে সূত্রে জানাযায়। অভিযান চলাকালিন সময় সিংগাইর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার (পপি) বিষয়টি নিশ্চিত করে, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102