মোঃ জাবেদুল ইসলাম
দেখতে যদি ভাল লাগে তোর,
আমার সবুজ গাঁ।
ছায়া ঘেরা অপূর্ব সেই
রমনীগঞ্জ তুই যা।
সেথায় আছে হরেক রকম,
সবুজ শ্যামল গাছ।
গাছের শাখায় নানা পাখি,
করে তারা বাস।
সকাল বিকাল রাত দুপুরে,
পাখির কিচিরমিচির।
হিমেল হাওয়ায় দুর্বা ঘাসে,
মুক্তো ফুটায় শিশির।
আমার গাঁয়ে সবুজ ঘেরা,
সোনা বরা ক্ষেত।
সারি সারি দাঁড়িয়ে আছে,
বাঁশঝাড় আর বেত।
আমার গাঁয়ের মানুষ গুলো,
অতি সহজ সরল।
হাসিমুখে কয় যে কথা,
এইতো তাদের গরল।
ভোর বেলাতে রঙিন আলোয়,
সূর্য উঠে ফুটে।
সন্ধ্যা হলে রক্ত রাঙায়,
সুর্য টা যায় টুটে।
রাতের আকাশে চাঁদ হাসে,
তারা ঝিকিমিকি।
গায়ের পাশে ছোট্ট নদীর,
আকা বাঁকা প্রকৃতি।
হালকা হাওয়ায় মেঘের ভেলা,
নীল আকাশে ভাসে।
সবুজ ঘেরা গাঁ খানি মোর
রমনীগঞ্জ হাসে।
দেখতে যদি ভাল লাগে তোর,
আমার সবুজ গাঁ।
ছুটির দিনে আড্ডা দিতে,
সেই রমনীগঞ্জ যা।