শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

কবিতাঃ কেমন আছো প্রিয়তমা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৮ Time View

 

কলমে: পলাশ মন্ডল আকাশ

কেমন আছো প্রিয়তমা? অনেক সুখে আছো?
নাকি মিথ্যে হাসির আড়ালে নিজেকে আজ ঢাকো?
ভুলে গেছো সেই কসমগুলো, হাত ছাড়ার সেই ক্ষণ—
বড্ড বেশি সহজ ছিল আমায় বিসর্জন?

আমার পকেট ভর্তি ছিল এক আকাশ সমান স্বপ্ন,
তোমার কাছে হয়তো ছিল তা অবহেলায় নগণ্য।
শহর জুড়ে মায়ার খেলা, জাদুকরী তোমার রূপ—
আমিই শুধু একলা কাঁদি, হয়ে আছি আজ চুপ।

কেমন আছো প্রিয়তমা? কার হাত আজ ধরো?
আমার দেওয়া ক্ষতগুলো কি আড়াল করে রাখো?
ভেবেছিলাম আগলে রবো, থাকবো চিরকাল—
অথচ তুমি গুটিয়ে নিলে তোমার প্রেমের জাল।

জানি তুমি বদলে গেছো, নতুন কোনো টানে,
আমার কান্না পৌঁছায় না তোমার ওই পাষাণ কানে।
অভিমানী এই মনের ঘরে আজ শুধুই হাহাকার—
তুমি নেই তো কী হয়েছে? স্মৃতিরাই তো আমার।

কেমন আছো প্রিয়তমা? জবাব দিও না আর,
ভুল করেও ফিরো না তুমি এই ভাঙা ঘরে আমার।
সুখে থেকো, ভালো থেকো—অন্য কারো হয়ে,
আমি না হয় বেঁচে রবো এই চিতার আগুন সয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102