
মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে গৃহবধূ রিংকি ও তার স্বামী রাজু মন্ডলের ওপর হামলা এবং গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে একই এলাকার নিপুন মন্ডল, বিধান মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল ও গীতা মন্ডল তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়।
অভিযুক্ত নিপুন মন্ডলের পিতা দীপক মন্ডল বলে জানা গেছে।
গৃহবধূ রিংকি সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধের জেরে তার কাকা-শ্বশুর পক্ষের লোকজন প্রায়ই তাদের মারধর ও হুমকি দিয়ে আসছেন। ঘটনার রাতে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালানোর পাশাপাশি তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় তার স্বামী রাজু মন্ডল বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে আহত অবস্থায় রিংকি ও তার স্বামীকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
ভুক্তভোগী আরও দাবি করেন, ঘটনার পর তার চাচা-শ্বশুর নিজেই নিজের মাথায় আঘাত করে হাসপাতালে যাওয়ার কথা বলে তাদের নামে মিথ্যা মামলা করার হুমকি দেন।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা ঘটনার দায় সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কাউকে মারধর কিংবা ধর্ষণের চেষ্টা করেননি। বরং উল্টো রিংকি ও তার স্বামীই তাদের ওপর হামলা চালিয়েছেন বলে দাবি করেন তারা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে।
আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।