
এস এম রকিবুল হাসান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
বিশ্ব পানি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে, ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এর সহযোগিতায় নিয়ামতপুর উপজেলার, রসুলপুর ইউনিয়নের পানিহারা নামক স্থানের ভোলাপুকুর পাড়ে বেলা ১১ ঘটিকায় দিবস উদযাপিত হয়।
দিবস উদযাপনের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দলের সদস্যগণ ভোলা পুকুরের পানি এলাকাবাসী ব্যহারের উদ্দেশ্যে পুকুর পুন:খননের গুরুত্ব, র্যালী, পানি সাশ্রয়ী মডেল প্রদর্শনী, পানির সঠিক ব্যবহার ও পানির সুষ্ঠবন্টনের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়, রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ, এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বশির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, নিয়ামতপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আলিম, সমাজ সেবক, মোছা: আমবেরা বেগম, সংরক্ষিত ইউপি সদস্য, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবক দল, ইয়ুথ গ্রুপ, স্থানীয় জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি বশির উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা, নিয়ামতপুর, তার বক্তব্যে বলেন, আমরা ভূগর্ভস্থ থেকে যে পরিমাণ পানি ব্যবহারের জন্য উত্তোলন করি তার চেয়ে বেশি অপচয় করি। অধিক পানি উত্তোলনের ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। আমাদের পানি ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে একই সাথে কৃষিতে পানি সাশ্রয়ী প্রযুক্তি (AWD), ড্রিপ সেচ এর ব্যবহার এখন জরুরী। তা না হলে অদূর ভবিষ্যৎ এ আমরা সুপিয় পানির সংকটে পড়ব।