সোনা মিলে তেল মিলে না
দেশ জুড়ে তেল নেই হায়রে অভাব
গভীর রাতের কালে লাইনে দাঁড়াই,
সারাদিন ঢাকাতেও তবু তেল নাই
করবো কারে সোয়াল কে দেবে জবাব?
হাহাকার করে মরি সব জনগণ
চলাফেরা মুশকিল দূরের রাহায়,
কোন পাম্পে তেল নেই করি হায় হায়
তেল তেল করে মরি চাতক মতন।
কি আপদ চলে এলো আমাদের দেশে
ফোটে না মুখের বাক্য আর হেসে হেসে।
সোনার দোকানে মেলে দামি দামি সোনা
পাম্পেতে মিলে না কোন এতোটুকু তেল,
আমাবস্যা চাঁদ হল অল্প তেল কেনা
লোকের সকল কর্ম হবে বুঝি ফেল।
কৃত্রিম প্রণয়ী যারা
কৃত্রিম প্রণয়ী যারা প্রেম ভুলে যায়
প্রেমিক কে মিথ্যাবাদী তারাই তো বলে,
মিথ্যে করে ভালোবাসে অভিনয় ছলে
আসলে তাদের বুকে প্রেম কিছু নাই।
প্রেমের নাটক করে হৃদে বিষ ভরা
মুখে বলে ভালোবাসি বুকে দেয় ছুরি,
কুঁচি কুঁচি করে কাটে চিত্ত নাড়ি ভুড়ি
নকল প্রেমীর কাছে এই প্রেম ধারা।
আসল প্রেমিকা যারা প্রেম মনে রাখে
মিথ্যুক বলেনা কভু নিজ প্রণয়ীকে।
কৃত্রিম প্রণয়ী যারা করে শত ছল
নানান ছলেতে তারা দেয় অপবাদ,
গাছের শিকড় কেটে পরে দেয় জল
আসলে মিথ্যুক তারা প্রেমে নেই স্বাদ।