ইঞ্জিঃ সিরাজুল ইসলাম
উদিত হলো ঊষা গৌরিশৃঙ্গ মাঝে,অমিতাভ তেজে
আলোকিত হলো উর্বী, প্রাতঃকালীন জাগরণ - ঢঙ্কা বেজে!
গোপীচন্দন মেখে রূপবতী, মন্দিরে পূজো দেয়
বাম হাতে বধূর আরতির থালা, ডানহাত থালা সামলায়!
আরতির থালায় তুলিয়া নিনাদ
ছিনিয়ে আনিবে স্বর্গের স্বাধ,
জাগতিক কোলাহল ঠেলে দিয়ে দূরে
সর্গ ছিনিয়ে আনে রোজ ভোরে,
এ-ই দায়ভার তার ঘাড়ে দেয়া
ঈশ্বরের সাথে বধূর, রোজ দেয়া নেয়া !