
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবের বাজারে আগামী ১০ এপ্রিল ২০২৬ খ্রিঃ শুক্রবার মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথপুর উপজেলা ক্লাসিক চেস ক্লাবের ১৫ তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট এবং এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
স্থানীয় সামাজিক ও ক্রীড়া সংগঠন ক্লাসিক চেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের এ-গ্রেড উপদেষ্টা এবং সম্ভাব্য জগন্নাথপুর পৌর মেয়র পদপ্রার্থী সফিক শাহ’র পৃষ্ঠপোষকতায় বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, দাবা খেলাকে জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে মেধাভিত্তিক ক্রীড়ায় উৎসাহিত করার লক্ষ্যে নিয়মিতভাবে এই সাপ্তাহিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজনকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
অনুষ্ঠানে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী এবং দাবা অনুরাগীদের উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে ক্লাসিক চেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও এসিপিবির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি শাহ্ মাহফুজুল করিম অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থেকে আয়োজনকে সফল করার আহ্বান জানিয়েছেন।