মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে জগন্নাথপুরে ‘আজকের জনকথা’র পুনর্মিলনী সাংবাদিকতা, সমাজ ও উন্নয়ন ভাবনায় এক মঞ্চে স্থানীয় নেতৃত্ব এডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে সিংগাইরের শাহরিয়ার আবির নিয়ামতপুরে পুকুর দখল, মাছ চুরি ও প্রাণনাশের হুমকির অভিযোগ ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুরে গণসমাবেশ সিংগাইরে ইটভাটা মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর শসা খেত পরিদর্শনে কৃষি কর্মকর্তারা একাত্তর থেকে ২০২৬: ইতিহাসের দায়বদ্ধতা ও নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা জগন্নাথপুরে ১৫তম সাপ্তাহিক দাবা টুর্নামেন্ট ও সংবর্ধনা অনুষ্ঠান ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে অকেজো জগন্নাথপুর বাজারের সিসি ক্যামেরা: বাড়ছে চুরি ও অপরাধের আতঙ্ক এসিপিবির সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মনোনীত হলেন শাহ্ মাহফুজুল করিম

এডমিন ক্যাডার হওয়ার স্বপ্ন দেখছে সিংগাইরের শাহরিয়ার আবির

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  পঞ্চম শ্রেণির ছাত্র শাহরিয়ার আবির বেসরকারি পর্যায়ে ৭টি প্রতিষ্ঠান ও সংস্থা থেকে মেধাবৃত্তি অর্জন করে অনন্য কৃতিত্ব স্থাপন করেছে। শাহরিয়ার আবির উপজেলার সায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের হাসান তমিজ এর ছেলে । পিতা হাসান তমিজ উপজেলা স্বাস্থ্য সহকারী পদে কর্মরত আছেন মাতা- আফরোজা খানম ( বিএসএস ) একজন গৃহিনী ।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন বেসরকারি মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করে।
যেসব প্রতিষ্ঠান থেকে শাহরিয়ার আবির বৃত্তি লাভ করেছে সেগুলো হলো- সায়েস্তা ইউনিয়নের  সাহরাইল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, পৌর এলাকার-গ্রীণ স্টিট ইন্টা: স্কুল , চান্দহর ইউনিয়নের -ইকরা আধুনিক শিশু শিক্ষালয় , গোল্ডেন টাচ্ ,  জার্মিত্তা ইউনিয়নের- ভাষাশহীদ রফিক ইন্টা: স্কুল , বর্ণ পরিচয় বিদ্যানিকেতন,ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার  হযরতপুর ইউনিয়নের- জাহানারা বাসেদ ফাউন্ডেশন,এর মধ্যে ২টিতে ট্যালেন্টপুল এবং ৫টিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সে।সাহরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান (এমসি জানান, শাহরিয়ার আবির সাহরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ১ থেকে  পঞ্চম শ্রেণি পর্যন্ত রোল নাম্বার ১ থেকে ৩ এর মধ্যে থাকতো ।  শাহরিয়ার আবিরের পঞ্চম শ্রেণিতে রোল নাম্বার ছিল ১ । সে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকে, শ্রেণী কাজ যথাযথভাবে সম্পন্ন করে এবং সহপাঠীদের পড়াশোনায় উৎসাহিত করে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের আর্ট বা শিল্পকর্মে অসাধারণ দক্ষতা প্রদর্শন করতে পারে। বছরের শেষে ৭ টি প্রতিষ্ঠান থেকে মেধাবৃত্তি অর্জন তার অধ্যবসায় ও মেধারই প্রমাণ। শাহরিয়ার আবির  ভবিষ্যতে বাংলাদেশ সরকারের  এডমিন ক্যাডার পদে আদর্শ ও সৎ মানুষ এবং  একজন উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায়। এ জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102