বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কবিতা: আমরা কাঠের পুতুল নই

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ Time View

কলমে: মোঃ আব্দুল রহমান

আমরা কাঠের পুতুল নই,
আমরা মাটির পুতুল নই,
শিড়দাড়া রয়েছে আমাদের,
আমরা সত্য কথা কই।

আমরা কাকতাড়য়া নই,
আমরা রোবট মানুষ নই,
বিবেক জাগরিত আমাদের,
রিমোট চালনায় না রই।

আমরা চামচাদার নই,
আমরা চাটুকারও নই,
চেতনার আলো আমাদের,
জ্বালায় জ্ঞানের বই।

আমরা পরান্নভোজী নই,
আমরা আপাদমস্তক রই,
শুদ্ধতার সাগরে আমাদের,
কেবল শান্তির বাণী কই।

আমরা সরল, সাদা-সিধা,
নেই আমাদের জটিল ধাঁধা,
ফুলের মত মন আমাদের,
আমরা নই কারো হাতে বাঁধা।

আমাদের দমানো যাবে না,
আমাদের কিনতেও পারবে না,
জীবন মরণের পথ আমাদের,
আমরা সঠিক বিচার চাই!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102