বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে সাদ পন্থী কর্মকাণ্ডের নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধনে শাস্তির দাবি ও স্মারকলিপি প্রদান

Coder Boss
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্র সন্ত্রাসী সাদ পন্হীদের অতর্কিত ও বর্বরোচিত হামলায় ৪ জন শহীদ ও শতাধিক আহতদের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি ও সাদ পন্হীদের কর্মকাণ্ডের নিষিদ্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার(২৯ ডিসেম্বর) সকালে  উপজেলা উলামা-মাশায়েক, তাবলিগের সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিভিন্ন প্ল্যাকাডে “সাদ পন্হীদের বিচার ও ফাঁসি চাই, টঙ্গী বিশ্ব ইজতেমা শুধুমাত্র ওমেলাদের তত্বাবধানেই হতে হবে, টঙ্গী ময়দানে ৪ শহীদের খুনিদের ফাঁসি চাই লিখা সম্বলিত ব্যানার নিয়ে প্রায় ৫ শতাধিক লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

উপজেলা জামে মসজিদের খতিব মাহবুব আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মুফতি আব্দুল মতিন, মিনহাজুল ইসলাম, নুরনবী, জাহাঙ্গীর আলম, মামুনুর রশীদ প্রমূখ। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে স্মারকলিপি হস্তান্তর করেন তৌহিদী জনতার নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102