রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

রায়গঞ্জে চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১৮৩ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার ৩ জানুয়ারী ২০২৫ সকালে বিদ্যালয় চত্বরে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এদিন বিদ্যালয় চত্বরে নামাজ ঘর উদ্বোধন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, কেক কর্তন অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। অত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ ও ধর্মীয় শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিপি আয়নুল হক। এতে উপস্থিত ছিলেন, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন দুলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস, রায়গঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব আলী হায়দার আব্বাসী, সাবেক উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এস এম সাগর সরকার, আবু হাসেম সরকার, ফিরোজ সরকার, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রুবেল, চান্দাইকোনা হাজী ওহায়েদ মরিয়ম অনার্স কলেজ শাখা ছাত্র দলের নেতা শাহিন সুমন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সকলের সহযোগিতায় শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা রয়েছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালীন সময় থেকে প্রতিষ্ঠাতা ও শিক্ষকমন্ডলী আন্তরিকতার সাথে নিবেদিত রয়েছে বলেই প্রত্যন্ত অঞ্চলে বিদ্যালয়টি সুনাম অর্জন করেছে। সবমিলিয়ে প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান, পরিবেশ এবং পরিচালনা কমিটির কার্যক্রম চমৎকার। এ সময় অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সূধীজনের উপস্থিতিতে প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102