বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

কবিতা : হুক্কা

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ Time View

কলমেঃ নাজমুল তারেক তুষার (কবিতার কৃষক)

 

এক হাতে হ্যারিকেন আরেক হাতে হুক্কা 

নস্টালজিক সুখ উপভোগ করলুম পাক্কা। 

 

রেডিও, ধামা, হ্যাজাকলাইট, আরও কতো কি 

জগ, মগ, ঘটি, বদনা, চামচ ও সর্গের ঢেঁকি ।

 

জানি হৃদয় ঢেকে রাখে স্মৃতির চাদর 

শিল্প সত্তার সুতোয় বুনে রাখা অতীত আদর। 

 

এক হাতে হুক্কা আরেক হাতে বপন ঐশ্বরিক স্বপন 

রুয়ে রুয়ে যাই বোধের বীজ, কবিতার চারা,চিন্তার স্পন্দন। 

তোমার ভেতরে গড় ভাস্কর এক অলৌকিক তুমি

অন্তরে করো চাষ -শব্দের সুবাস-খুলনা আর্ট একাডেমি।  

 

রচনা কালঃ ০৩-০১-২০২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102