মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দিনে দুপুরে পাবনায় ঠিকাদারের ৬ লাখ টাকা ছিনতাই

Coder Boss
  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৯ Time View

পাবনা প্রতিনিধি:

পাবনায় প্রকাশ্যে মধ্যশহরের আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামে এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। রবিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রেজাউল করিম স্বপন পেশায় একজন ঠিকাদার। তিনি সরদার স্বপন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়া মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে।

ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রবিবার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নিচে যান।

সেখান ৮-১০ জন ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভিতরে টাকা নেই। ত্রাণ অধিদপ্তরের টেন্ডারের বিডি জমা করতে লতিফ টাওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন তিনি।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে।

অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102