মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক নিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত বকশিবাজার দরবারে ১১ মার্চ বিশেষ ফাতিহা খানি ও ইফতারি মেহফিল

নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের র‍্যালী, বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি 

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ Time View

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি 

নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার( ৬ জানুয়ারি) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‍্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে

উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি শেষ হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

অপরদিকে তারুণ্যের র‍্যালীর পর উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102