বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ মুমিন হৃদয়ে ঈদ কবিতা: কোন এক বসন্তে কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন

কবিতা: ভালোবাসার অভিযান

Coder Boss
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

কলমে: জাকির আলম

পৃথিবীর কোলাহল শেষে যখন অন্ধকার নেমে আসে
তখন নীড়ে ফেরা পাখিদের মতো
আমিও ছুটে আসি তোমার ভালোবাসার টানে।
তোমাকে দেখলেই বিবাদী মনের অবচেতনে
তৃষ্ণা জেগে ওঠে ব্যগ্রের অন্তঃকরণে।

শরতের দুরন্ত মেঘ পেরিয়ে জোছনা মাখা রাতের প্রত্যঙ্গে
বশীভূত আমি যখন প্রচণ্ড নেশায় মাতাল-
তখন তোমার থেকে প্রত্যাখ্যান হতে হতে
নিমেষহীন মিলিয়ে যাই নিঃসৃত জলের বিন্দুতে।
তখন নিজেকে খুঁজে পেতে তোমার অস্তিত্বের মাঝে
অভিযান চালাই গোপনীয় অলিগলির আয়না ঘরে।

অন্ধকার পেরিয়ে দিনের আলো প্রস্ফুটিত হতে না হতেই
তোমাকে দেখার ভয়ানক নেশায় আসক্ত আমি।
কখনো চোখে চোখ পড়তেই অমায়িক হেসে
সরিয়ে নাও আমার থেকে তোমার সুদৃষ্টি।
এভাবেই বাকচাতুর্যের মোহময় ভালোবাসার পরিব্যাপ্তি
ছড়িয়ে থাকে তোমার আমার আঙিনা জুড়ে।
জেনে যাক অগণিত পৃথিবীর গ্রহ-মণ্ডলীয় নক্ষত্রপুঞ্জ,
তোমাকে আমি ভালোবাসি, আমাকেও তুমি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102