বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শিবপুরে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেন সারজিস আলম

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১৪৭ Time View

নাসিম আহমেদ (ইকবাল) শিবপুর নরসিংদী:

সাত দফা দাবি সম্বলিত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বুধবার (৮জানুয়ারি) দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন সারজিস আলম ও তার দল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ সময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেন এই কর্মসূচীতে।

ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, তাদের সরকারি খরচে চিকিৎসা, আওয়ামী খুনী ও দোসরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখসহ ৭ দফা যৌক্তিক দাবি নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পরে দিনব্যাপী নরসিংদীর শিবপুর, সদরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102