বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ওরিন্টেশন ক্লাস এন্ড একাডেমিক এ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়ার সেরা বিদ্যাপিঠ ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ে ওরিন্টেশন ও একাডেমিক এ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারী, রবিবার, সকাল ১০ টায় স্কুল ক্যান্পাসে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শফিউল ইসলাম। গেষ্ট অফ অণার হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের।

বক্তরা স্কুলের শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন আগামীতেও যেন শিক্ষার উন্নয়নে শিক্ষকগণ যথাযথ ভুমিকা ও দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য ফজলুল হক আজাদ, পরিচালক মনজুরুল ইসলাম, স্কুলের সাবেক উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, জন কল্যাণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল সালাম, এডভোকেট হাসান, অভিভাবক মোহাম্মদ শাহজাহান ও মোহাম্মদ আব্বাস উদ্দিন প্রমুখ।

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন সুমনের সার্বিক তত্বাবধানে সপ্তম শ্রেণির ছাত্র তাকরিম, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত ও পঞ্চম শ্রেণির ছাত্র আরশের যৌথ সন্চলনায় অনুষ্ঠানটি মনোমুগ্ধকর ভাবে পরিচালিত হয়। এতে সেরাদের সেরা ৫০ জনের অধিক মেধাবীদের পুরস্কৃত করা করা হয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে ২০ জন কৃর্তি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অসংখ্য অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102