রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি হলেন নজরুল শিকদার, সাধারণ সম্পাদক হারুন

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ Time View

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী হয়েছেন। বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি পদে নজরুল শিকদার ঘোড়া প্রতীকে ২৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেমিল হায়দার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বৈদ্যুতিক পাকা প্রতীকে হারুন মিয়া ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুর রহমান শাওন মোরগ প্রতীকে পেয়েছে ২৬২ ভোট। সহ সভাপতি পদে আব্দুর রউফ সিএনজি প্রতীকে ৭০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিন কলস প্রতীকে পেয়েছেন ২৫৪ ভোট। এবং কোষাধ্যক্ষ পদে দোয়াত কলম প্রতীকে মোওলানা মোখলেছুর রহমান -৪৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন ৪০৭ ভোট।

উক্ত বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদকপদে ৮জন, কোষাধ্যক্ষ পদে ৩ জন ও সহ সভাপতি পদে ৩ মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

১৫ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাদাঘাট বাজার বণিক সমিতির মোট ভোটার ১২২৯। এর মধ্যে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রাপ্ত ভোট ১২০৫।

বাদাঘাট বাজার বণিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার, তাহিরপুর সদর ইউপি’র চেয়ারম্যান মো. জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। এবং ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীও ছিলেন কঠোর অবস্থানে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102