মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম গোয়েন্দা বিভাগের বিশেষ অভিযানে ১ কোটি ৮ লক্ষ টাকার ইয়াবা সহ ২ জন আটক

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৬৩ Time View

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১,০৮,০০,০০০ (এক কোটি আট লক্ষ টাকা) মুল্যের ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১২,০০,০০০(বার লক্ষ) মুল্যের ১ টি মাইক্রোবাস উদ্ধার এবং দুজন আসামি গ্রেফতার করেছে।

১৭ জানুয়ারী,শনিবার,গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক পটিয়া থানার কমল মুন্সিরহাট বাজারে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চেকপোস্ট পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে নাছির উদ্দিন, পিতা- নুরুল হোসেন, মাতা- আয়েশা খাতুন, সাং-সিকান্দার পাড়া, নূর হোসেনের বাড়ি, ৭নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার ও রাশিফুল ইসলাম রাহুল, পিতা- নুরুল আমিন, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং-সিকান্দার পাড়া, টিপু বর বাড়ি, ৭নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, থানা- চকরিয়া,জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করতঃ গাড়ীর ভিতরে বাম পাশের দরজার মধ্যে সুকৌশলে রাখা ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102