শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটগ্রামে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে প্রবাসীর অর্থায়নে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কবিতাঃ জলের গোপন ব্যাকরণ জগন্নাথপুর পাউবো কর্মকর্তা শেখ ফরিদকে শোকজ, জনমনে স্বস্তি নিয়ামতপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ১০ লক্ষ টাকা জরিমানা ঈদের আনন্দ সবার জন্য নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ছে কৃষকের খড়ের গাদা নিয়ামতপুরে সরকারি খেজুর বিতরণ নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে বিআরজেএ’র অভিনন্দন সাভারের মুশুরী খোলা সামসুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নজরুল ইসলাম কে দূর্নীতির অভিযোগে বরখাস্ত

কবিতাঃ সম্পর্ক = কলমেঃ পত্রলেখা ঘোষ

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ Time View

সম্পর্কে আজ প্রবল ভাঁটার টান,
অর্থ আর স্বার্থের সাঁড়াশি আক্রমণে সে আজ বিধ্বস্ত –
শুধুই দীর্ঘশ্বাস ফেলে যায়।
নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক কি একেবারেই আভিধানিক শব্দ হয়ে গেল?
জানি না কোন আঠা দিয়ে সম্পর্ককে সুদৃঢ়ভাবে আটকে রাখা যায়!

নতুন সম্পর্কের শুভসূচনা বিবাহের মাধ্যমে;
বিবাহ যদি সাত জন্মের বন্ধন ও আত্মার সঙ্গে আত্মার মিলন হয়,
তবে বিশ্বব্যাপী এত বিবাহ বিচ্ছেদ কেন?
মুখ আর মুখোশ যে কখন এক হয়ে গেল!

বাবা মেয়ের পরম পবিত্র অনাবিল সম্পর্কেও আজ কলঙ্কের দাগ,
যখন দেখি পিতার দ্বারা কন্যা ধর্ষিতা।
একমাত্র মা ছেলের সম্পর্ক ই হয়তো সবচেয়ে পবিত্র শুদ্ধ বলে পরিগণিত ,
শেষ পর্যন্ত তাতেও কলঙ্ক লেপন!
সত্যিই পৃথিবী বোধহয় তার শেষ গন্তব্যের দিকে এগোচ্ছে।

সম্পর্কের মাঝে আর ভালোবাসা মূল্যবোধের স্থান নেই,
শরীর ভোগের তাড়নাই কি তাকে নিয়ন্ত্রণ করছে?
পাখিদের সংসারেও আজ ভাঙনের সুর
পরকীয়ায় প্রমত্ত আজ সবাই-
তাদের গায়েও মানুষের ছোঁয়া লাগলো নাকি!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102