রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জামালগঞ্জে পিএফজির পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩ Time View

সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপএস প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিএফজির এ্যাম্বসেডর নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও এ্যাম্বসেডর আব্দুল মান্নান তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের কুদরত পাশা।
সভায় জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেব জামালগঞ্জ পিএফজির দ্বন্দ্ব নিরশনে কাজ করছে। উপজেলার রাজাবাজ গ্রামের একটি ডুবাকে নিয়ে হিন্দু ও মোসলমান সম্প্রদায়ের মানুষের মাঝে উত্তেজনা দেখা দেয় হিন্দু সম্প্রদায় দাবি করি এটা মন্দিরের সম্পত্তি কিন্তু মোসলমানরা দাবি করেন এটা মসজিদের সম্পত্তি এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ভীমখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যস্থতায় জামালগঞ্জ পিএফজির আন্তঃধর্মীয় সাব কমিটির আহ্বায়ক আব্দুল মালিক ও সদস্য নাজিম উদ্দিন এম সহযোগিতায় উক্ত বিষয়টি মিমাংসার উদ্যোগ নেওয়া হয়। ২৮ ডিসেম্বর কাগজ পত্রের ভিত্তি উক্ত ডুবার মালিকানা মন্দির কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
সভা থেকে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য স্বাক্ষাত করে আন্তঃধর্মীয় সংলাপ আয়োজনের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বান জানালে তিনি আগামী ৩০ জানুয়ারি সম্ভাব্য তারিখ নির্ধারণ করেন।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা বেগম, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদব আল-আমিন, জেলা মহিলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, ইউপি সদস্য আলেয়া বেগম, বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মালেক তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম উদ্দিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102